প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের টিকাকরন শুরু - The News Lion

প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নদের টিকাকরন শুরু


দি নিউজ লায়ন;    বৃহস্পতিবার শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে ওয়েলফেয়ার ও লিভার ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড টিকাকরন শিবির চলে। এদিন ৭০উর্দ্ধে শহরের প্রবীণ ব্যাক্তি ও ৪৫বছর বয়স বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের টিকাকরন করা হয়।আগামীতে শিলিগুড়ি পুরনিগমের প্রতিটি ওয়ার্ডে রাজ্যের সঙ্গে সহযোগি ভূমিকায় দুয়ারে ভ্যাকসিনেশনের ক্যাম্প করবেন তারা। 


রাজ্য সরকারের তরফে এই স্বেচ্ছাসেবক সংগঠনকে ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে। এদিন শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, পুর প্রশাসক গৌতম দেব, বিশিষ্ট চিকিৎসা শঙ্ক সেন সহ শহরের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এবং একই মঞ্চে ছিলেন প্রাক্তন কাউন্সিলর নান্টু পালও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.